একদিনে দুই করোনা রোগীর লাশ দাফনে টিম খোরশেদ

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা থানাধীন এলাকায় একদিন ২৩৮ ও ২৩৯ তম করোনা রোগীর লাশ দাফন করেছেন টিম খোরশেদ।
রোববার (১ আগষ্ট) ফতুল্লা থানাধীন নন্দলালপুর নিবাসী সুফিয়া বেগম (৫৫) করোনা আক্রান্ত হয়ে মিরপুরের গ্লোবাল স্পেসালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকাল ৯ টায় ইন্তেকাল করেন। মরহুমার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃহদেহ গ্রহন করে তার দাফন সম্পূর্ন করেন।
অন্যদিকে, সকাল ৯টা ১০ মিনিটে সদর থানার আমলাপাড়া কেসি নাগ রোড নিবাসী এড.জহিরের শশুড় খন্দকার দেলোয়ার হোসেন (৭২) করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএচই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা হাসপাতাল থেকে মৃহদেহ গ্রহন করে তার দাফন সম্পূর্ন করেন।
আজ টিমে ছিলেন হাফেজ শিব্বির, নাজমুল কবীর নাহিদ, রোজিনা আক্তার, আনোয়ার হোসেন, হাফেজ রিয়াদ, নুসরাত জাহান রিয়া, সুমন দেওয়ান, মোঃ সহিদ, রফিক হাওলাদার ও মোঃ নাঈম।











