মাদক ও অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাজিবের সহযোগী বাবু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ হতে বিপুল পরিমান মাদক এবং দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাজিবের সহযোগী বাবুকে গ্রেফতার করেছে র্যাব-১১।
২৬ জুন রাত ৯:৩৫ টায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ব্রক্ষণগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ৩৩৬ ক্যান বিয়ার, ২৮ বোতল ফেন্সিডিল এবং নানা ধরণের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন বাবু (২২) নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জসহ এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন যাবত অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই, চাঁদাবাজি, এলাকায় প্রভাব বিস্তার এর পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিল। আসামীকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
র্যাব জানায়, তার বিরুদ্ধে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।











