মানিকের ছুরিকাঘাতে আহত ইভন

স্টাফ রিপোর্টার: নাহিয়ান ইভনের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে সন্ত্রাসী মানিক বাহিনী। এ সময়ে ইভনকে ছুড়িকাঘাত করে ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে তারা। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ইভন একটি অভিযোগ দায়ের করেন যার নাম্বার ৫৫৪৩, তাং ৩-৬-২১।
অভিযোগ পত্রে তিনি উলেখ্য করেছেন, আমি মো. নাহিয়ান ইভন (২২), পূর্ব ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার এম. এ আজম খানের ছেলে। গত ২৫ মে রাত ৯টায় মো, মানিক, হাসান, হোসেন, হানিফ, রুবেল, শামিম, শাহাদাত পূর্ব শত্রুতার জের ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করত। পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ী সামনে এসে ধারালো চাপাতি দিয়ে আমার নাভির নিচে, বাম পায়ে ও আমার ডান হাতে কবজির উপর কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এবং আমার সাথে থাকা ৪৫ হাজার টাকা জোরপূর্বক নিয়া নেয়।
পরবর্তীতে আমি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টরিয়া) প্রাথমিক চিকিৎসা করে, পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আমার অবস্থা গুরুতর হওয়ায় আমাকে ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আমি ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই এবং আমাকে চিকিৎসা করিয়া ৭ দিন পর ২ জুন রিলিজ করে।











