বীরমুক্তিযোদ্ধাদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

প্রেসবাংলা ২৪.কম: বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ।
বৃহস্পতিবার (১০ জুন) বিকালে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন। পরবর্তীতে তাদের সকলের মাঝে মাক্স বিতরণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল হুদা, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস প্রমুখ।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুক্তিযোদ্ধাদের নানা বিষয়ে আলোচনা হয়।











