র‌্যাবের জালে ১২ জুয়াড়ি

প্রেসবাংলা ২৪.কম (সংবাদ বিজ্ঞপ্তি): রাজধানীর ডেমরা সুকশী এলাকায় জুয়ার আসর থেকে ১২ জনকে আটক করেছে র‌্যাব-১১। ৯ জুন দিবাগত রাত দেড়টায় তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি জব্দ ও ১৪ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মো. সাহাবুদ্দিন (৩২), মো. হাবিব (৩২), ইউনুস মিয়া (২৮), মো. মনির হোসেন জসিম (৩০), মো. হৃদয় (২৪), মো. আল-আমিন (৪০), কালা চাঁন (৩২), ওয়াহেদুল প্রকাশ মতিন (৩৪), মো. লিটন মিয়া (৩৫), মো. ইলিয়াস মিয়া (৩৫), গোপাল বৈদ্য (৩২) ও মো. জামাল মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সংঘবদ্ধ জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে ঢাকার ডেমরা থানাধীন সুকশী এলাকায় নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। এ জুয়ার আসরে ৫০-৬০ জন লোক নিয়মিত জুয়া খেলতেন। এসব আসরে বিপুল পরিমাণ অবৈধ অর্থের লেনদেন হতো।

তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।