মীর সোহেল আলীর পিতার স্মরনে শাহীনের দোয়া

প্রেসবাংলা ২৪.কম (ফতুল্লা প্রতিনিধি): নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীর পিতা মীর মোজ্জাম্মেল আলীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) বাদ আসর ফতুল্লার দাপা বাইতুস সালাত জামে মসজিদ মাঠ এলাকায়, বৃহত্তর ফতুল্লা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মো. মেহেদী হাসান শাহীনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

এ সময়ে মীর সোহেল আলীর ছোটভাই মীর ফয়সাল সহ এলাকার গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন দাপা বাইতুস সালাত জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা ইয়াসিন।