ফতুল্লায় বিপ্রু চক্রবর্তির আত্মহনন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে বিপ্রু চক্রবর্তি (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

রবিবার (৬ জুন) সকালে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

বিপ্রু ঐ এলাকার ঠাকুর বাড়ির বিনয় চক্রবর্তির ছেলে। এ ঘটনায় নিহতের বড়ভাই বিদুৎ চক্রবর্তি ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়ার মর্গে প্রেরণ করেন। তবে কি কারনে তিনি আত্মহনন করেছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।