কখনও মাদক স্পর্শ করিনি-মেয়রপ্রার্থী বাবু !

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা ২৪.কম: কামরুল ইসলাম বাবু। তার ভাষ্যমতে তিনি এই শহরের আদুরে বাবু নামে পরিচিত। গত মে মাস থেকেই হঠাৎ করেই নগরীর বিভিন্ন স্থানে ব্যানার ফেষ্টুনে সয়লাভ করেছিলেন নিজের পরিচিতির জন্য। তার উদ্দেশ্য কি ছিলো তাও খোলাশা করেননি এতোদিন। হঠাৎ বুধবার (২ জুন) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান আগামীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করবেন। যার আনুষ্ঠানিক পথচলা এই সংবাদ সম্মেলনের মধ্যদিয়েই।
বাবু তার পরিচিত দিতে গিয়ে লিখিত বক্তব্যে জানিয়েছেন, বুদ্ধিবৃত্তিক রাজনীতি ও নৈতিক শিক্ষায় ভর করে আমি নারায়ণগঞ্জের রাজনীতিতে এলাম। নেমে পড়লাম, দেখা যাক। হ্যা আমি চিৎকার করে বলছি, আমার ৪৭ বছরের জীবনে এই শহরে আমার বিরুদ্ধে কোন মামলা নেই। আমার বিরুদ্ধে মাদক গ্রহনের অভিযোগ নেই। কখনও স্পর্শ করিনি।
তার এমন বক্তব্যে সত্যতা তিনি নিজেই নিশ্চিত করতে পারেননি। তিনি বলেছেন কখনো মাদক গ্রহন করেননি, স্পর্শও করেননি। অথচ তার বেশকিছু ছবিতে উনুক্ত স্থানে তার হাতে জলন্ত সিগারেট দেখা যাচ্ছে।

মনোরোগ চিকিৎসক আহমেদ হেলাল জানিয়েছেন, সিগারেট অবশ্যই একটি মাদক। এটি অন্যান্য ভয়ংকর মাদক গ্রহণের কারণ হিসেবে ভূমিকা রাখে। অধিকাংশ মানুষ ধূমপান পান থেকেই অন্যান্য মাদক গ্রহণ করে। মাদকাসক্তের প্রধান কারণ ধূমপান। অনেকে ধূমপানকে মাদক মনে করেন না। এটি তাঁদের ভ্রান্ত ধারণা। অন্যান্য মাদকে যেমন বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান আছে, তেমনি ধূমপানেও আছে। ধূমপানে শরীরের পা থেকে মাথা পর্যন্ত ক্ষতি করে।











