অগ্রণী ব্যাংকে নোট জালিয়াতি, ১ হাজার টাকার বান্ডিলে ৫’শত টাকার নোট!

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার কালীরবাজারস্থ অগ্রণী ব্যাংক মীর জুমলা শাখার বিরুদ্ধে নোট জালিয়াতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নারায়ণগঞ্জের থান কাপড় ব্যাবসায়ী মঈনুল হক তার ফেসবুকে পোস্ট করেছেন।
বুধবার (২জুন) দুপুরে মঈনুল হক তার ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করেন। এরপই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়।
মঈনুল হক জানান, গতকাল অগ্রণী ব্যাংক মীর জুমলা শাখা থেকে আমাকে এই ১ হাজার টাকার বান্ডিলটি দেন। পরবর্তীতে টাকা গুনার সময় দেখতে পাই একটি ৫’শত টাকার নোট । এ বিষয়ে আমি ব্যাংক ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির জন্য সরি বলেছেন এবং আমাকে ১ হাজার টাকার বান্ডিলটি চেঞ্জ করে দিয়েছেন।
অগ্রণী ব্যাংকের মীর জুমলা শাখার ম্যানেজার রুহুল আমিন ভূঁইয়া বলেন, এটা একটা অনাকাঙ্খীত ঘটনা, দ্রুত সেবা দিতে গিয়ে এমন অনাকাঙ্খীত ঘটনাটি ঘটেছে। অন্য গ্রাহকের জমাকৃত টাকা ঐ গ্রাহককে দেওয়া হয়েছিল। তবে এই বিষয়টি সমাধান করা হয়েছে।











