বৃষ্টি হলেই হাটু পানি!

স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা: আমাদের ছোটনদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাটু জল থাকে। কবির লেখা কবিতার হাটু জলের সঙ্গে অনেকটাই মিলে গেছে শিল্প নগরী বিসিকের চিত্র। ক্ষনিকের বৃষ্টিতে যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে টানা ভারী বর্ষণে দেখা মিলে পানির থৈ থৈ ভাব। এতে করে এ অঞ্চলের কর্মস্থালে কর্মরতদের বিপদে পরতে হয় সবচে বেশি। বৈশাখ পেড়িয়ে জৈষ্ঠের মধ্যকার টানা কয়েক ঘণ্টার ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো নগরজুড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জবাসী। বিশেষ করে কর্মক্ষেত্রে বের হওয়া সাধারণ মানুষ এতে বিপাকে পড়েন।
মঙ্গলবার (১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শহরের চাষাঢ়া, কলেজরোড, জামতলা, মিশনপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, অধিক বৃষ্টি হওয়াতে ড্রেনের পানি নামছে ধীরে ধীরে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এলাকাগুলোতে। অনেকের ঘরে পানি ডুকেছে। শুধু নগরীতেই নয়, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জের বেশকিছু এলাকাতেই হাটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
নগরীর গলাচিপা এলাকার বাসিন্দা ফারুক জানান, বৃষ্টিতে পানি জমে গেছে পুরো এলাকায়। যানবাহন চলাচলও কমে গেছে। সকালে কাজে যেতে পারিনি।
অন্যদিকে ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় পানি থৈথৈ বিরাজ করছে। কিছু জায়গায় অল্প পানি হলেও বেশকিছু স্থানে হাটু পানি জমেছে। আর এই হাটু পানি দিয়েই নিজ কর্মস্থলে গিয়েছে মানুষ।
গার্মেন্টস কর্মী আয়েশা বলেন, বৃষ্টি হলেই এই এলাকায় পানি জমে। প্রায়ই যানবাহন আটকে পড়ে। শিল্প প্রতিষ্ঠানগুলোতে ছুটির সময় একসঙ্গে সব শ্রমিক বের হলে চরম অসুবিধায় পড়তে হয়। অনেকে জানান, অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। যার কারনে অনেক সময় অতিরিক্ত পোশাক নিয়ে কর্মস্থালে আসতে হয়।











