ব্রুনাইতে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ চেম্বার অব কমার্সের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী বাংলাদেশী ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (২৪মে) বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী ও প্রবাসী বাংলাদেশী ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই দারুস সালামের বাংলাদেশ হাই কমিশনার নাহিদা রহমান সুমনা এবং বিশেষ অতিথি হিসেবে ভারতের হাই কমিশনার আনজানেশ কুমার, ইরানের হাই কমিশনার হুমরিয়া রিজি জিরুকি উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত আলী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ও বাংলাদেশ মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকের এই ঈদ পুর্নমিলনী এবং প্রবাসী বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আমরা সুষ্ঠ এবং সুন্দর ভাবে আয়ােজন করতে পেরে ধন্য। এই মিলন মেলা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রবাসী বাংলাদেশীদের অভিভাবক বিশিষ্ট শিক্ষাবিদ এবং নারী জাগরণের এক অনন্য এবং সৎ ও নিষ্ঠাবান ব্রুনাইস্থ বাংলাদেশ হাইকমিশনের মান্যবর হাইকমিশনার জনাব নাহিদা রহমান সুমনা ম্যাডাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্রুনাইস্থ ইন্ডিয়া হাইকমিশনের মান্যবর হাইকমিশনার এবং ইরানে মান্যবর হাইকমিশনার সহ হাইকমিশনের সম্মানিত পরিবারবর্গ এবং ব্রুনাইস্থ সম্মানিত বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যবৃন্দ কে জানায় আমার শ্রদ্ধাভরা সালাম ও শুভেচ্ছা।

তিনি আরো বলেন, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার ঐকান্তিক সংগ্রাম সফল স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী আমাদের সকল প্রবাসী বাংলাদেশী আনন্দর এই মিলন।

তিনি বলেন, মেলায় শত ব্যস্ততার মাঝেও আমাদেও মাঝে উপুস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর ও সফল করার জন্য আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানায় আমাদের মান্যবর হাইকমিশনার মহােদয় কে এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দকে। তাদের আন্তরিকতা এবং স্নেহভাজন ভালবাসার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমি উপস্থিত সকলের কাছে একটি কথা না বললেই নয় যে, আমাদের প্রবাসী বাংলাদেশীদের ঐক্য এবং সমৃদ্ধির জন্য আমার মান্যবর হাইকমিশানর ম্যাডাম সদা সচেষ্ট। ম্যাডামের সুন্দর এবং শান্তিময় উপদেশ আমরা শ্রদ্ধার সাথে পালন করবাে এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। তারই প্রচেষ্টাই বঙ্গবন্ধু শতজন্মবার্ষিকী, বাংলাদেশের মহান স্বাধীনতা ও সুবর্ণজয়ন্তী উল্লাস এবং পবিত্র ঈদ পুর্ণমিলনী উপলক্ষে আমাদের এই মিলন মেলায় অংশগ্রহণের জন্য চেম্বার অব কমার্স, পেশাজীবি সংগঠন, বাংলাদেশ কমিউনিটির সকল সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীদের সকল স্তরের মানুষ আজ এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন এটাই আমাদের সাফল্য এবং আমাদের প্রেরণা। এই জন্য আমি উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও মােবারকবাদ জানাই। আমি আমাদের মান্যবর হাইকমিশনার মহােদয়কে আশস্ত করে বলতে চাই আপনার আন্তরিক সহযােগীতা পেলে আমাদের এই ঐক্য এবং শান্তি প্রচেষ্টা ব্রুনাই বজায় রাখবাে ইনশাল্লাহ।
আমাদের আজকের এই আনন্দঘন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ‘ও’ লেভেল শিক্ষার্থীদের সম্মাননা স্বারক প্রদান করে তাদের ভবিষ্যত উজ্জল প্রত্যাশা এবং প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষন্ন রাখার প্রয়াসে আজ আমাদের বাংলাদেশ চেম্বার অব কমার্সের সকল আয়ােজন।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের জসিম, উজ্জল শাহিন, রতন, মোঃ কামাল হোসেন, হাফিজ, কামাল শেখ, আবুল, ফারুক সরকার, শাহাদাত হোসেন, ইন্জিনিয়ার ফাইজুল, কবির সহ প্রমুখ।











