সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি চালানো হচ্ছে : এসপি জায়েদুল

সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর নজরদারি চালানো হচ্ছে : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে সাইবার স্পেশাল ইউনিটের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। এ জন্য সোশ্যাল মিডিয়াসহ যে কোন সাইটে, ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, মন্তব্য ও শেয়ার নিয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোন পোস্ট, স্ট্যাটাস, লাইভ ভিডিও কমেন্ট এগুলো খুব বুঝে শুনে করতে হবে।
সোমবার (১৯ এপ্রিল) দুপুরে সংবাদমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
এসপি আরো বলেন, ফেইসবুক ব্যবহারে আরো সচেতন হতে হবে। উত্তেজনাকর বক্তব্য ও কোন গুজব ভিডিও না বুঝে শেয়ার করে যে কোন সময় সাধারণ মানুষও বিপদে পড়তে পারে। কারণ যারা দূর্বত্ত তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে আইনশৃরঙ্খলা বাহিনীর কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ জন্য সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইট চালানােয় সচেতন হতে হবে। নইলে যে কোন সময় কারো অসেচতনায় তাকে আইনের আওতায় আনা হবে। তাই অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখুন।
তিনি আরো জানান, ইতিমধ্যে আমাদের সাইবার স্পেশাল ইউনিট পেট্রলিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে কড়া নজরদারি করছে। সাম্প্রতিককালের বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন। তাই বিশেষ করে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট ব্যবহারের কাউন্সিলিং করুন। এতে অহেতুক হয়রানি থেকে আপনি ও আপনার পরিবার নিরাপদ থাকবেন।