না’গঞ্জ মহানগর জামাতের আমির মঈনুদ্দিনসহ ৩জন গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:২৮ মার্চ হেফাজতের হরতাল চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহিংসতা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়েত ইসলামীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ এপ্রিল) দিবাগত রাত একটায় ফতুল্লা থানার তল্লা এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে পুলিশ গ্রেফতার করে।

একই সময় বিএনপি নেতা মোঃ ইসলাম ও জামায়েত ইসলামীর সদস্য মোঃ জনিকে পুলিশ গ্রেফতার করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানিয়েছেন, রাতে তাদের গ্রেফতার সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হবে। গ্রেফতার হওয়া তিনজনই নাশকতার মামলার এজাহারভুক্ত আসামী।

উল্লেখ্য, গত ২৮ মার্চ সারা দেশে হেফাজত ইসলামের ঢাকা হরতালে নামে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপাড় ও চিটাগাং রোড সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে সহিংসতা চালায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ১৩২ জনের নাম উল্লেখ করে ৮ টি মামলা দায়ের করা হয়। এ ৮ মামলায় পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করেছে।