না'গঞ্জ সিটি কাউন্সিলর বাবুলের মৃত্যুতে আইভীর শোক প্রকাশ

না’গঞ্জ সিটি কাউন্সিলর বাবুলের মৃত্যুতে আইভীর শোক প্রকাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও কদমরসুল পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল ওরফে বাবুল মেম্বার (৬০) ইন্তেকাল করেছেন।
সোমবার (১৯ এপ্রিল) সকাল ৯টায়  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাউন্সিলর বাবুল মৃত্যকালে স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামরুজ্জামান বাবুলের মৃত্যুর খবর পেয়ে তার বাস ভবনে ছুটে যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভী সহ তার সতীর্থ, রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন ও গণ্যামান্য ব্যাক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জন সাধারণ।
মরহুমের নামাজের জানাজা বাদ আছর কুঁড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে কাউন্সিলর কামরুজ্জামান বাবুলের মৃত্যুতে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ কাউন্সিলররা শোক প্রকাশ করেছেন। আর মৃত্যুর সংবাদে মেয়র আইভী মরদেহ দেখতে তার বাড়িতে ছুটে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।