রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১১৭০০ টাকা জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ এপ্রিল রবিবার রাতে বিভিন্ন অপরাধে ১৩ জন কে ১১ হাজার ৭ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে এদিন রাত ৮ টায় কোরোনার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলার পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারে ১৩ টি মামলায় এ জরিমানা করা হয়। মেয়াদউত্তীন্ন, অনুমোদনহীন ঔষধ রাখা এবং ড্রাগ লাইন্সেস না থাকার অপরাধে ঔষধ আইনে ১৮৪০ এর ২৭ ধারায় ৭ জনকে ৯৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনকে ২২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
এ সময় জেলা ঔষধ তত্বাবধায়ক প্রশাসন জাহিদুল ইসলাম, ভূমি অফিসের অফিস সহকারি সোয়েব হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।











