রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১১৭০০ টাকা জরিমানা

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১৩ জনকে ১১৭০০ টাকা জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১১ এপ্রিল রবিবার রাতে বিভিন্ন অপরাধে ১৩ জন কে ১১ হাজার ৭ শত টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে এদিন রাত ৮ টায় কোরোনার সার্বিক পরিস্থিতি মোকাবেলায় উপজেলার পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারে ১৩ টি মামলায় এ জরিমানা করা হয়। মেয়াদউত্তীন্ন, অনুমোদনহীন ঔষধ রাখা এবং ড্রাগ লাইন্সেস না থাকার অপরাধে ঔষধ আইনে ১৮৪০ এর ২৭ ধারায় ৭ জনকে ৯৫০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা এবং মাস্ক ব্যবহার না করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৬ জনকে ২২শত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।
এ সময় জেলা ঔষধ তত্বাবধায়ক প্রশাসন  জাহিদুল ইসলাম, ভূমি অফিসের অফিস সহকারি সোয়েব হোসেন ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।