আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ২

আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ২

প্রতিনিধি আড়াইহাজার(নারায়ণগঞ্জ), প্রেসবাংলা২৪.কম: আড়াইহাজারে মাদক বিক্রির সময় ইয়াবা সহ ২মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপালদী ফাঁড়ি পুলিশ জানায়, ৮ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভাধিন মৌলভী বাজারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে বলে গোপন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালান। সেখানে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালাতে থাকলে পুলিশ সেখান থেকে ২ দুজনকে আটক করে। পরে তাদের পরিধেয় লুঙ্গির কোচর থেকে ৪ পিচ করে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতার কৃতরা হল মাধবদী থানার সাগরদী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে ছালাম(৩৬) ও আড়াইহাজার উপজেলার নগরডৌকাদী এলাকার নওশের আলীর ছেলে শাহ আলম(২৬)।

এ ঘটনায় গোপালদী ফাঁড়ি পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে।