করোনায় মারা গেলেন তোলারাম কলেজের অধ্যাপক শিবলী

করোনায় মারা গেলেন তোলারাম কলেজের অধ্যাপক শিবলী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সরকারী তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের পদার্থ বিদ্যার সহযোগী অধ্যাপক চৌধুরী আশরাফুল আলম (শিবলী) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (২ মার্চ) ভোরে তিনি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।

সহযোগী অধ্যাপক শিবলী নারায়ণগঞ্জের ফতুল্লার চৌধুরী পরিবারের ডা. হাবিবুর রহমান চৌধুরীর মেজো ছেলে। তাঁর বড় বোন প্রফেসর বেদৌরা বিনতে হাবীব নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ। গত কিছুদিন ধরে শিবলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিকে নেয়া হয়, ভোরে তিনি মারা যান।”

শুক্রবার জুম্মার নামাজের পর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে জানাযা শেষে চৌধুরী বাড়ী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।