সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেফতার

সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় একজন গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম:  সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ছায়েদ (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়।

এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর ওই দিন রাতেই সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ছায়েদ সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় ডা. মোস্তফা কামালের বাড়ির কেয়ারটেকার। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানাধীন গায়েছড়া এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ছায়েদ মঙ্গলবার সকালে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরবর্তীতে ঘটনা জানতে পেরে ভুক্তভোগী শিশুর মা থানায় এসে পুলিশকে ঘটনাটি জানায়।