না’গঞ্জে ২৪ কেজি গাঁজা সহ ৪ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থেকে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেফতাররা হলেন- মিরু হোসেন (৩৬), মো. সেলিম (৪০), মো. লাদেন (২০) ও মো. নেজাম (২০)।
র্যাব জানায়, বুধবার (৩১ মার্চ) সকাল ৯টায় সোনারগাঁওয়ের মোগড়াপাড়া থেকে একটি পণ্য বোঝাই ট্রাক তল্লাশি করে ১১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ সেলিম, লাদেন ও নিজামকে গ্রেফতার করা হয়। এ সময় পাচারে ব্যাবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।











