ইতিহাসের এই দিন বাঙালির শৃঙ্খল মুক্তির দিন: আল-আমিন ইকবাল

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে শুভেচ্ছা জানালেন হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন ইকবাল ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা । তবে এবারের স্বাধীনতা দিবসটি আমরা পালন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হিসেবে। ইতিহাসের এই দিন বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকার দৃপ্ত শপথের দিন। ১৯৭১ এর ২৫ মার্চ কাল রাত্রে এদেশের নিরীহ, নিরস্ত্র জনতার উপর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হামলার ফলে ২৬ মার্চ শুরু হয় মহান স্বাধীনতা সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লক্ষ লক্ষ বীর মুক্তিযোদ্ধার অপরিসীম আত্মত্যাগ ও মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় দেশ মাতৃকার মহান স্বাধীনতা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।











