না'গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৮২, মৃত্যু- ৪

না’গঞ্জে একদিনে করোনায় আক্রান্ত ৮২, মৃত্যু- ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে প্রতিনিয়ত করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। নারায়ণগঞ্জে নতুন করে ৮২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে মোট ৯৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের খানপুরস্থ ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৪জন রোগীর মৃত্যু হয়েছে। দুই জনের করোনা পজিটিভ ও ২ জনের করোনা সাসপেক্টে মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালের আইসিইউ ইউনিটে গুরুতর অবস্থায় ৬জন চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (২৪ মার্চ) খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার করোনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে খানপুর হাসপাতালে করোনায় মারা যায় ফতুল্লার পশ্চিম দেওভোগ বাসিন্দা মো সোলাইমান (৭০), সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার হিরাঝিলের বাসিন্দা রোকেয়া বেগম (৬০), আমীর হোসেন (৭৩), ফজলুল হক (৫৭)।
নারায়ণগঞ্জ ৩’শ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, আমাদের হাসপাতালে গত দুই দিনে (২৩মার্চ ও ২৪ মার্চ) দুই জন করোনায় আক্রান্ত হয়ে ও দুই জন করোনার সাসপেক্টে মারা গেছে। বর্তমানে আমাদের আইসিউ ইউনিটে ৬জন ও সাধারন ইউনিটে ৩৮ জন করোনার রোগী চিকিৎসা নিচ্ছেন। করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে শঙ্কা করে নারায়ণগঞ্জের সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়ে ডা. আবুল বাসার।
তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন, দ্রুত যেন কার্যকর ব্যবস্থা নেয়। বেশি বেশি সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারনার পাশপাশি স্বাস্থ বিধি মানতে বাধ্য করার ব্যবস্থা সমূহু প্রয়োগ করতে হবে বলে তিনি মনে করেন