না‘গঞ্জে মাস্ক না থাকায় ১১০ জনকে জরিমানা

না‘গঞ্জে মাস্ক না থাকায় ১১০ জনকে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মানুষকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে কাজ করে যাচ্ছেন। আর মাস্ক না পড়ে ঘর থেকে বের না হওয়ার আহবান করে প্রচারনাও চালানো হয়। নারায়ণগঞ্জে মাস্ক পরিধান না করায় জেলা জুড়ে অভিযান চালিয়ে ১১০ ব্যক্তির কাছ থেকে মোট ২১ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৪ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা জুড়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় ফতুল্লার শিবু মার্কেট, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, বন্দরের মদনপুর, শহরেরর চাষাড়া মোড়, দ্বিগুরবাজারসহ শহরের বিভিন্ন স্থান। এছাড়াও গণপরিবহন, রেস্টুরেন্টে, কমিউনিটি সেন্টার এবং বাজার গুলো অভিযান চালানো হয়।
এদিকে অভিযানে দায়িত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দরা হলেন, মোহাম্মদ তারেক হাওলাদার, আব্দুল জব্বার, মাহমুদা মাসুম, আজিজুর রহমান, আসমা সুলতানা নাসরিন, হাসান বিন মোহাম্মদ আলী, কামরুল হাসান মারুফ, মাহমুদা জাহান এবং মেহেদী হাসান ফারুক।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা হচ্ছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।