পিস্তল ও ফেনসিডিল সহ এসআই কায়কোবাদ আটক, ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলায় র্যাব-৩ এর একটি টিম অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ দুই সহযোগি সহ পুলিশের উপপরিদর্শক (এসআই) কোয়কোবাদ পাঠানকে আটক করেছে।
সোমবার ভোরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় র্যাব র্যাব-৩ এর একটি দল তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া ফাড়ি পুলিশের উপ-পরিদর্শক কোয়কোবাদ পাঠান (৩০) তার সহযোগি সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।
র্যাব-৩ এর সহকারি পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র্যাব-৩ এর একটি দল ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের একজন পুলিশের উপপরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।
র্যাবের একটি সুত্র জানায়, আড়াইহাজারর কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কায়কাবাদ দীর্ঘদিন ধর নদী পরিবষ্টিত দূর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া এলাকাসহ পাশ্ববতী ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার বাঞ্ছারামপুর, হােমনা ও মেঘনা থানাসহ বিভিন এলাকায় নেটওয়ার্ক গড় তুল মাদক ব্যবসা পরিচালনা কর আসছিলা বলে অভিযাগ রয়েছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন, র্যাব-৩ আটক তিনজনকে সোমবার রাতে সোনারগাঁ থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের রয়েছে। আর কায়কোবাদের দুই সহযোগিকে ৪ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ।











