বক্তাবলীর জাকের পার্টির নেতা মোস্তফার জানাযা সম্পন্ন

বক্তাবলীর জাকের পার্টির নেতা মোস্তফার জানাযা সম্পন্ন

ইকবাল হোসেন, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর রাজাপুর নিবাসী বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হোসেন না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি …………. রাজিউন)।

শুক্রবার ( ১৯ মার্চ) রাত ১টা ৩০ মিনিটে শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি দীর্ঘ ২৫ বছর বক্তাবলী ইউনিয়ন জাকের পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় মসজিদ উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। জীবদ্দশায় তিনি ২ছেলে ৪ মেয়ে সহ অসংখ গুণাগ্রাহী রেখে গেছেন।

তার নামাজে জানাজা রাজাপুর হুমায়ুন কবিরের খালি ময়দানে শুক্রবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়।  পরে রাজাপুর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।