বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে না’গঞ্জ জেলা আ'লীগের আনন্দ র‌্যালী

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে না’গঞ্জ জেলা আ’লীগের আনন্দ র‌্যালী

স্টাফ রির্পোটার, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নগরীতে আনন্দ র‌্যালী বের হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের  আয়োজনে ২নং রেল গেটস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদের সভাপতিত্বে র‌্যালীতে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক এড আবু হাসনাত শহীদ মো.বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, শিক্ষা ও মানব বিষয় সম্পাদক ফেরদৌসী আরা নীলা, উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, উপ-প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, বন্দর উপজেলা আওয়ামী লীগের কাজিম উদ্দিন প্রধান, সোনারগাঁ আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জি: মাসুদুর রহমান মাসুম, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহম্মদ প্রমুখ। র‌্যালী শুরু করার পূর্বে দলীয় কার্যালয় থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।