বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কানাইনগরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কানাইনগরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানার বক্তাবলীর কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১০টায় মুক্তারকান্দি ক্লাষ্টারের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে মুক্তারকান্দি ক্লাষ্টারের অধিনে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথীবৃন্দ।

এসময় কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তারকান্দি ক্লষ্টারের দায়িত্বে থাকা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মনির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক হারুনুর রশিদ দুলাল, ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক বক্তবলী ৬নংওয়ার্ড ইউপি মেম্বার সদর উদ্দিন, কানাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি রাশেদুল ইসলাম সুমন, সদস্য সাইদুর রহমান সহ প্রমূখ।