বক্তাবলীর শিক্ষানুরাগী আব্দুল কাদির মীরের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর লক্ষীনগর নিবাসী শিক্ষানুরাগী আব্দুল কাদির মীর না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি …………. রাজিউন)। বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসা প্রঙ্গনে মরহুমের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) রাত ১১টা ৪৫মিনিটে দীর্ঘদিন ঢাকা শমরিতা হাসপালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। জীবদ্দশায় তিনি ৫ছেলে ৩ মেয়ে সহ অসংখ গুণাগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বক্তাবলী ইসলামিয়া সিনিয়র আলিম মডেল মাদ্রাসার ঈদগাহ ময়দানে বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে।











