উৎসাহ উদ্দীপনায় বক্তাবলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উৎসাহ উদ্দীপনায় বক্তাবলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম:  উৎসাহ উদ্দীপনা ও জাকজমক পূর্ণভাবে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর লক্ষীনগর একতা সংসদের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২মার্চ) বিকালে লক্ষীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সত্যের আলো শান্তি সংঘ সামাজিক সংগঠনের আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

লক্ষীনগর পঞ্চায়েত প্রধান মোঃ শহিদুল্লাহ ফকির’র সভাপতিত্বে ও সত্যের আলো শান্তি সংঘের সভাপতি মোঃ কাউছার মুহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারেক মোল্লা।

অনুষ্ঠানে  উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ‘ধলেশ্বরীর তীরে’  সমাজ কল্যাণ সংস্থার  সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক রওশন ফেরদৌস, স্থানীয় সাবেক মেম্বার এফ এম জয়নাল আবেদিন, লক্ষীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও বক্তাবলী ওয়েল ফেয়ার এসোশিয়েশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র সহ-সভাপতি আব্দুল মতিন, প্রেসবাংলা’র প্রকাশক ও সম্পাদক ও ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বিশিষ্ট সমাজসেবক মোঃ মাইন উদ্দিন সওদাগর, ডাঃ আব্দুল আজিজ মীর, মোঃ জামাল হোসেন, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, মোঃ দেলোয়ার ফকির, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেল, প্রকৌশলী আবু সাইদ রিংকু, জিল্লুর রহমান, মনির খান, আলমগীর, শাহিন, আক্কাস আলী আক্কা, মোঃ আজিজ প্রমুখ।

ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে লক্ষীনগর আবাহনী সংসদ ও লক্ষীনগর শেখ রাসেল সংসদ। খেলায় ৩/০ গোলে লক্ষীনগর শেখ রাসেল সংসদ জয়ী হয়। খেলার রেফারী দায়িত্ব পালন করেন আতাউর রহমান ফকির। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন আলম ফকির, মোঃ হানিফা ফকির, আব্দুল কাদির ফকির, লক্ষী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি মোঃ ফারুক, আশাদায়ক কান্ডারী ও রিয়াদ চিশতি। সার্বিক তত্তাবধানে মোঃ আল আমিন চিশতি, মোঃ ইব্রাহিম ফকির, মোঃ হিমেল হোসাইন, মোহাম্মদ হোসেন, মোঃ নাজমুল হোসেন, মোঃ রিফাত ফকির, মোঃ ফেরদৌস ফকির প্রমূখ।