না'গঞ্জে হকার পুলিশ সংঘর্ষ: ২৫০ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদ সমাবেশ

না’গঞ্জে হকার পুলিশ সংঘর্ষ: ২৫০ জনের বিরুদ্ধে মামলা, প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আটক হকার নেতা আসাদুল ইসলাম, কালু গাজী ও মানিক দেওয়ানকে গ্রেপ্তার দেখিয়ে মামলা দায়ের করেছে। এতে গ্রেপ্তারকৃত ৩জন সহ আরো ২৭জনের নাম উল্লেখ করে ২৫০জনকে আসামি করা হয়েছে। প্রতিবাদে হকার নেতা সহ হকাররা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে।
বুধবার (১০ মার্চ) সদর মডেল থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা, হত্যার উদ্দেশ্যে আঘাত, সড়ক অবরোধ করে যানজট সৃষ্টি সহ নানা অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের কাছ থেকে ৫টি বাঁশের লাঠি, ২১টি ইটের টুকরো, কাঠে ডাসা ১১টি, লোহার রড ২টা উদ্ধার করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবারের ঘটনায় বাদী এসআই নুরুজ্জামান সহ ওসি শাহ জামান, এসআই মো. রুবেল, এএসআই শিশির আহম্মেদ হামলাকারীদের আঘাতে জখম প্রাপ্ত হয়েছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামান মামলা দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।
এদিকে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আটক হকার নেতা আসাদুল ইসলামের মুক্তির দাবিতে বুধবার (১০ মার্চ) হকার নেতা সহ হকাররা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে। হকাররা শহরে উশৃখলার সৃষ্টি যাতে না করতে পারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে শহিদ মিনারে গিয়ে হকারদের সমাবেশ পন্ড করে দেয়। পরে পুলিশ শ্রমিক নেতা আবু হাসান টিপুকে এ‌সে সতর্ক ক‌রেন আর শা‌ন্তিপূর্ন ভাবে সং‌ক্ষিপ্ত সম‌য়ের ম‌ধ্যে কর্মসূচী শেষ করার জন‌্য ব‌লা হয়। আর সি‌পি‌বি নেতা হা‌ফিজুল তার বক্ত‌ব্যে সবাই‌কে শা‌ন্তিপূর্নভা‌বে আন্দোলন কর‌তে বলা হয়। আর আজ‌কের ম‌তো যার যার অবস্থা‌নে ফি‌রে যাওয়ার নি‌র্দেশ দেন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ শহরের ফুটপাতে বসার দাবীতে মঙ্গলবার আবারো আন্দোলন করা হকারদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ওই সময়ে বিক্ষুব্ধ হকাররা গেরিলা স্টাইলে বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। তিনটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার, ৬টি ব্যাটারি চালিত অটো রিকশা ভাঙচুর করে। ওই সময়ে বাস থেকে ভয়ে লাফিয়ে নামতে গিয়ে একজন নারী সহ ৫ জন আহত হয়। হকারদের ইটপাটকেলে অন্তত ১০জন সদস্য আহত হয়েছে দাবী করেছে পুলিশ। বিপরীতে হকারদের দাবী পুলিশের লাঠিচার্জে তাদের নেতা আসাদুজ্জামান সহ অন্তত আরো ১৫ জন আহত হয়েছে।