সিদ্ধিরগঞ্জে হিরাঝিল ‘সিটি বাজারের’ উদ্বোধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাঝিল সিটি বাজার নামে একটি সুপার শপ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ মার্চ) বেলা ১২ টায় হিরাঝিল এলাকার ১ নং গলিতে সুপার শপটিতে ফিতা কেটে উদ্বোধন করেন মিডিয়া ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার সৌরভ ইমাম।
উদ্বোধনী বক্তব্যে সৌরভ ইমাম বলেন, হিরাঝিল সিটি বাজারের মাধ্যমে ভোক্তারা মানসম্মত পণ্য পাবে বলে আশা করি। সুপার শপটি চালু হওয়ায় এখানকার মানুষ উপকৃত হবে বলেও মনে করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল কুদ্দুছ নোমানী, মাহবুব আলম, সাখাওয়াত হোসাইন, জোবায়ের হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সোহাগ ইব্রাহীম, হাজী ইসমাইল হোসেন, মোঃ আল-আমিন, মোঃ জনি, কিবরিয়া, সোহানসহ আরো অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুল্লাহ আনসারী।
উল্লেখ্য, হিরাঝিল সিটি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও দেশ- বিদেশের নানা সামগ্রী পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তুলনামূলকভাবে সুলভ মূল্যে এসব পণ্য কিনতে পারবেন অত্র এলাকার মানুষ।











