ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মসজিদে ভয়াবহ আগুন

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইতুল মামুর জামে মসজিদ নামে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে মসজিদ থেকে মুসল্লিরা বাইরে বেরিয়ে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।











