পাগলায় ভূমিদস্যু জয়নালের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলের অভিযোগ

পাগলায় ভূমিদস্যু জয়নালের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের পাগলার দেলপাড়া ক্যানালপাড় এলাকায় ভূমিদস্যু জয়নালের বিরুদ্ধে এক নিরিহ ব্যক্তির নির্মাণাধীন বাড়ি দখলের অভিযোগ উঠেছে।

বাড়ির মালিক ইব্রাহিম মিয়ার ছেলে মোঃ ফারুক জানান, ১৯৯৪ সালে বাড়ি ক্রয় করে এখন পর্যন্ত ভোগদখল করে আসছি। বাড়িটি বর্তমানে আমাদের দখলে থাকা অবস্থায় সিটি ব্যাংক বনানী লেকভিউ শাখার নিকট লোনের বিপরীতে মরগ্যাজ দেয়া আছে। কিন্তু এলাকার প্রভাবশালী ভূমিদস্যু জয়নাল আবেদীন স্থানীয় সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের দখল থাকা বাড়িটি দখল করে কাজ শুরু করে এবং বাড়িতে না আসার জন্য হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমি ফতুল্লা মডেল থানায় তিনটি অভিযোগ দায়ের করি। যার অভিযোগ নাম্বার হচ্ছে ৮৫১৫(১৫-০৭-২০২০), ১৬৩৩৩(২৯-১২-২০২০), ১৭৬৬(২৭-২-২০২১)। কিন্তু অভিযোগ তদন্ত অফিসার সঞ্জয়কুমার জয়নালকে সাবধান করলেও সে বাড়ি দখল করে কাজ চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে জয়নাল জানান, বাড়িটি আমার, আমি কোন বাড়ি দখল করিনি অভিযোগ কারী ১৪৫ ধারা মামলা দিলেও আদালত তা খারিজ করে দেয়। ফোনে সবকিছু বলতে পারবনা আমি আপনার সাথে দেখা করে সব বলব।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু জানান, এ বিষয়ে বেশ কিছুদিন আগে আমার কাছে আসলে আমি বিষয়টি মিমাংসার জন্য ফতুল্লা মডেল থানায় প্রেরণ করি। তারপর কি হয়েছে আমি বিষয়টি নিয়ে বলতে পারবনা।

ফতুল্লা মডেল থানার অপারেশন অফিসার সঞ্জয়কুমার জানান, অভিযোগ পেয়েছি। ১৪৫ ধারায় মামলা আদলতে বিচারাধীন তবে রায় না হওয়া পর্যন্ত জয়নাল বাড়ি দখলে যেতে পারবেনা। আমি ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। আগামীকাল দু’পক্ষকে থানায় আসার জন্য বলা হয়েছে।