দুবাইস্থ আল নূর গ্রুপের সত্ত্বাধিকারী সিআইপি নূর খানকে সংবর্ধনা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশিষ্ট শিক্ষানুরাগী, দুবাইস্থ আল নূর গ্রুপের সত্ত্বাধিকারী ও বন্ধন ৯১ এর সভাপতি আলহাজ্ব মোঃ নূর খান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি ঘোষিত হওয়ায় বন্ধন ৯১ এর পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়।
২ মার্চ মঙ্গলবার দুপুরে আড়াইহাজার পৌরসভাধিন তুরকুনি খান বাগান বাড়িতে বন্ধন৯১ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আড়াইহাজার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচের সদস্য ছাত্রছাত্রীদের বন্ধুত্বের সংগঠন বন্ধন৯১ এর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত বিশিষ্ট শিক্ষানুরাগী, দুবাইস্থ আল নূর গ্রুপের সত্ত্বাধিকারী ও বন্ধন ৯১ এর সভাপতি আলহাজ্ব মোঃ নূর খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আড়াইহাজার পৌরসভার মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ সুন্দর আলী, বিশিষ্ট সাংবাদিক ফরহাদ চৌধুরী, বন্ধণ৯১ এর সহ-সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মঈনুল হক মানিক, সাবেক সহ-সভাপতি সফিউল আযম লিটন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ অদুত, যুগ্ম সম্পাদক হারাধন চন্দ্র দে, মোঃ আলমগীর, আলতাফ মাহমুদ সোহেল, তৌফিকুল ইসলাম, মুঞ্জুর হোসেন, আড়াইহাজার পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর, সামসুন্নাহার বেগম, রিনা বেগম ও রাশিদা আক্তার প্রমুখ।
বক্তারা আলহাজ্ব মোঃ নূর খান(সিআইপি) কে একজন দানবীর, শিক্ষানুরাগী, আড়াইহাজার ক্লাব লিঃ এর সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক, হাজী নূর কিন্ডার গার্টেন এর সভাপতি, দুবাইস্থ আল নূর গ্রুপ ও দুবাই প্লাজার সত্ত্বাধিকারী এবং তাকে একজন সাদা মনের ধার্মিক মানুষ, সমাজসেবক, দুঃখী, দরিদ্র মানুষের আপনজন হিসেবে আখ্যায়িত করে তার সৎ উপার্জনের মাধ্যমে ব্যবসায়িক অগ্রগতির বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। সভায় বন্ধণ৯১ এর সকল সদস্য ও তাদের পরিবারের পক্ষ হতে আলহাজ্ব মোঃ নূর খান(সিআইপি)কে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।











