ফতুল্লায় ১৩ বছরের কিশোরের ধর্ষণে ১৫বছরের কিশোরী গর্ভবতী

ফতুল্লায় ১৩ বছরের কিশোরের ধর্ষণে ১৫বছরের কিশোরী গর্ভবতী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৫ বছরের কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার ঘটনায় তানজিল (১৩) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে ওই কিশোরী।
শনিবার (২৭ ফেব্রুয়ারী) ফতুল্লার শাসনগাঁও এলাকার কিশোর তানজিমকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত তানজিল ফতুল্লা থানার শাসনগাও এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র।
এ ঘটনায় কিশোরীর বাবা কাউছার মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত কিশোর তানজিম শাসনগাঁও এলাকায় পাশাপাশি বাড়ীতে বসবাস করতো। সেই সুবাদে তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃস্টি হয়। আর এই সম্পর্কের সূত্র ধরে কিশোর তানজিম একাধিক বার কিশোরীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। গত বছরের ডিসেম্বর মাসের ১৫ তারিখ রাতে তানজিন ভুক্তভোগী কিশোরীকে তার নিজ বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।পরবর্তীতে কিশোর তানজিমের পরিবার বিয়ে করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীকে পরিবারের সদস্যদের বাসায় পাঠিয়ে দেয়। পরে তারা শাসনগাঁও থেকে মুসলিমনগর নয়াবাজার এলাকায় চলে আসে। এরই মধ্যে চলতি মাসের ৪ তারিখে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের পরামর্শে আল্ট্রাস্নোগ্রাফ করলে গর্ভবতীর বিষয়টি ধরা পড়ে। এ বিষয়ে কিশোরীর পরিবার তানজিমের পরিবারের সদস্যদের অবগত করলে তারা কোন কর্ণপাত না করে বিষয়টি পুরোপুরি এড়িয়ে যায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্ত করা হচ্ছে। আর ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে কিশোরী।