শিল্পপতি বিল্লাল সাহেবের মায়ের ইন্তেকাল

সাংবাদিক পারভেজের মায়ের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের শোক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: ‘বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের’ নারায়ণগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মাহফুজুর রহমান পারভেজের মা সেলিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৪টায় রাজধানীর ল্যাডএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনসহ সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেছেন। সাংবাদিক মাহফুজুর রহমান পারভেজের মায়ের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করে সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ‘মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন’। তারা মরহুমার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, সেলিনা বেগম নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্পোরেট অফিসে কর্মরত ছিলেন। গত বছর তিনি অবসরে যান। মৃত্যুকালে সেলিনা বেগম দুই ছেলে, স্বামীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মাহফুজুর রহমান পারভেজ হলেন সেলিনা বেগমের কনিষ্ঠ পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারী রাতে সেলিনা বেগম হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে প্রথমে শহরের বালুরমাঠ এলাকাতে ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে রাতেই তাঁকে ধানমন্ডিতে ল্যাড হাসপাতালের কার্ডিয়াক বিভাগে সিসিইউতে ভর্তি করা হয়। তখন সেলিনা বেগমের কিডনি ও রক্তচাপে সমস্যা দেখা দেয়। ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার এশার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় মসজিদে জানাযার নামাজ শেষে ওই কবরস্থানেই দাফন করা হবে।