ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জর ফতুল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়র এক যুবকের মরদেহ উদ্ধার করছ পুলিশ।
শনিবার (২০ ফেব্রুয়ারী) ফতুল্লার কাশিপুর হাটখােলা খিলমার্কেট এলাকার সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টারিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ফতুল্লা মডল থানার ওসি আসলাম হাসন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরাে জানান, কিছু লােকজন বলাবলি করছে লাশটি শহরের ডিআইটি রেলিবাগান বস্তির সােহেলের। আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি সেখানে সােহেলের পরিবারের পক্ষ থেকে বলছে লাশটি সােহেলের নয়। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।











