ফতুল্লায় যুবককে কুপিয়ে যখম করেছে সন্ত্রাসীরা

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার পাগলা তালতলা শাহী মসজিদ এলাকায় নাজমুল ইসলাম শ্যামল নামের এক যুবককে রামদা দিয়ে কুপিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসীরা।
বুধবার (১৭ফেব্রুয়ারি) সকাল ৯টায় স্থানীয় মুজিবরের রিকশা গ্যারেজের সামনে এই ঘটানাটি ঘটে। এতে যুবকের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান , আধিপত্ত্ব বিস্তারকে কেন্দ্র করে এই সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটেছে।
আহত শ্যামলের স্ত্রী রাবেয়া জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটিয়েছে সন্ত্রাসীরা। ঘটানার পর এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। শ্যামলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। তার হাতে পায়ে ও শরীরের বিভিন্ন অঙ্গে কুপিয়েছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় ফতুল্লা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসলাম জানান, আমরা হামলার বিষয় জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। শ্যামল নামে একজন আহত হয়েছে। সে ঢাকায় চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











