সোনাগাঁয়ে ১৯ হাজার পিছ ইয়াবা সহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান থেকে তল্লাশী করে ১৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে র্যাব – ১১ । এ সময় মোঃ সুমন (২৬) এবং মোঃ সেলিম (৫০) নামে দুই জনকে গ্রেফতার করে র্যাব-১১।
শুক্রবার ( ১২ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মোঃ আবতাব এর ছেলে এবং অপর আসামী মোঃ সেলিম নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মোঃ আলী আকবর এর ছেলে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় পরষ্পর যোগসাজশে লবণ বোঝাই কাভার্ডভ্যানে করে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
শুক্রবার ( ১২ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় গণমাধ্যমের কাছে পাঠানো র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।











