সিদ্ধিরগঞ্জে অবৈধ কয়েল কারখানায় অভিযান, সিলগালা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে কয়েল উৎপাদনকারী একটি কয়েল কারখানায় অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযানে কাউকে না পেয়ে ঐ কারখানাটি ছিলগালা করে দেওয় হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় আল-আরাফা ও সনি ম্যাক্সসহ বিভিন্ন ব্রান্ডের নামে কয়েল উৎপাদকারী ওই কারখানাটি সিলগালা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সকাল ১১ টায় শুরু হওয়া এই অভিযান শেষ হয় দুপুর ১ টায়। জনৈক ফয়েজ মালিকানাধীন কারখানাটিতে অবৈধ পন্থায় কয়েল উৎপাদন ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লগো ব্যবহার করার অপরাধে কারখানাটি সিলগালা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কার্মকর্তা মোঃ সুমন খন্দকারসহ জেলা পুলিশের একটি টিম।
এ বিষয়ে মোঃ সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের সার্বিক তত্বাবধানে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করি। এরই ধারাবিকতায় খোঁজ নিয়ে জানা যায় জেলার সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোড এলাকায় আল-আরাফা ও সনি ম্যাক্সসহ বিভিন্ন নামে একটি কয়েল কারখানা অবৈধ প্রক্রিয়ায় কয়েল উৎপাদন করে বাজারজাত করছে।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানের কাউকে না পেয়ে কারখানাটি সিলগালা করে দেওয় হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।











