শেখ হাসিনার হাত ধরে পাহাড়ী এলাকার  চিত্র পাল্টে গেছে : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

শেখ হাসিনার হাত ধরে পাহাড়ী এলাকার  চিত্র পাল্টে গেছে : পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

 

সুলতান মাহমুদ, লামা (বান্দরবান), প্রেসবাংলা : শেখ হাসিনা যতদিন থাকবে বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীদের বিজয়ী করতে হবে। শেখ হাসিনার হাত ধরে পাহাড়ী এলাকার  চিত্র পাল্টে গেছে।

 

শনিবার (৩০জানুয়ারী) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়িতে প্রায় ৭৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে দোছড়ি ইউনিয়ন পরিষদ আয়োজিত জনসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।

 

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার হাত ধরে পাহাড়ী এলাকার পূর্বেকার চিত্র পাল্টে গেছে। শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষিসহ সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আগামীতে দূর্গম দোছড়িতে বিদ্যুতের আলোয় আলোকিত করার ঘোষণা দেন মন্ত্রী।

 

এর আগে পার্বত্যমন্ত্রী দোছড়ির তুলাতলী ও বাহিরমাঠ এলাকায় এলজিইডির ৫৪ কোটি ২০লক্ষ টাকার ২১টি প্রকল্প ফলক উম্মোচন করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১৬ কোটি ৮০ লক্ষ টাকার ৫টিসহ মোট ২৬টি প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

 

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল পিপিএম, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মোঃ জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান নির্বাহী প্রকৌশলী আবু বিন মো: ইয়াছির আরাফাত, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ক্যা ওয়ান চাক,জেলা যুবলীগ আহ্বায়ক কেলু অং মার্মা প্রমূখ।

 

উপজেলা আওয়ামীলীগ সহ- সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার, বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরীসহ জেলা-উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।