বক্তবলীতে জামালের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানার বক্তাবলীর রামনগরের জামাল হোসেনে‘র উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রামনগর এলাকার সর্বস্তরের জনগন।
শুক্রবার (২৯ জানুয়ারী) বিকাল ৩ টায় রামনগর পুরান বাজারে ব্যাবসায়ী কলিম উদ্দিন রানা’র সভাপতিত্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত সোমবার ২৫ জানুয়ারী রাত ১১ টায় ব্যাবসায়ী কলিম উদ্দিন রানা’র ছোট ভাই জামাল হোসেনকে ছুরিকাহত করে সন্ত্রাসীরা। সন্ত্রাসী বাবু ও পুলিশ সোর্স রাসেল গংদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে রামনগর এলাকার সর্বস্তরের জনগন। এসময় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন প্রকৌশলী আবু সাইদ রিংকু, রাম নগর একতা ক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সৈয়দ হোসেন, কলিম উদ্দিন রানা, রহমতুল্লাহ।
এসময় বক্তারা জামাল হোসেন’র উপর বর্বরোচিত হামলাকারী মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। বক্তারা বলেন, সন্ত্রাসীদের দুইজন পুলিশের হাতে ধরা পড়লেও আরও আট জন আসামি ধরাছোঁয়ার বাহিরে তাঁরা হলেন জহির, হানিফা, আলমগীর, ফারুক,আশ্রাফ, শরিফ, পারভেজ, সাদ্দাম অবিলম্বে বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।











