মেম্বার প্রার্থী হচ্ছেন আ’লীগ নেতা বাছির সরদার

মেম্বার প্রার্থী হচ্ছেন আ’লীগ নেতা বাছির সরদার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা: বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হচ্ছেন আওয়ামিলীগ নেতা বাছির সরদার আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড ( লক্ষীনগর ) গ্রাম থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরদার।

তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। বাড়ির সরদার জানান, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মেম্বার পদপ্রার্থী। আমি আমার ৫ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। আমি নির্বাচিত হলে লক্ষীনগর গ্রামকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই এবং মুরব্বিদের পাশে থেকে অবহেলিত জনগোষ্ঠীর জন্য সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সর্ব মহলের সমর্থন একান্তভাবে কামনা করছি।