পরিবেশ দূষণকারী শিল্প কারখানা’র বিরুদ্ধে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
স্টাফ রিপোর্টার, প্রেসবাংলা২৪.কম: সোনারগাঁয়ের চৈতি গ্রুপসহ পরিবেশ দূষণকারী বিভিন্ন শিল্প কারখানা’র বিরুদ্ধে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি এবং শতশত গ্রামবাসীরা।
মঙ্গলবার (২৬শে জানুয়ারী) বেলা ১১টা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে প্রথমে প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহর নিকট স্মারক লিপি প্রদান শেষে পুলিশ সুপার বরাবর এ লিপি প্রদান করা হয়।
স্মারক লিপিতে উল্লেখ্য করা হয় যে, দীর্ঘদিন যাবৎ প্রাচীন বাংলার রাজধানী সােনারগাঁয়ে গড়ে ওঠা শিল্প কারখানার দূষিত বর্জ্যের কারনে পরিবেশ দূর্ষন সহ উক্ত শিল্প কারখানার মালিকরা সরকারী খাল-বিল, নদী ও ভূমি দখল করিতেছে। সােনারগাঁয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিক্ষোভ, মানব বন্ধন ও প্রতিবাদ সভা সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযােগ করেও তেমন কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না।
রহস্য জনক কারনে বিগত ১২ বৎসর যাবত পরিবেশ দূর্ষন রােধ, সরকারী খাল-বিল, নদী ও ভূমি সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করার ব্যাপারে প্রশাসনের তেমন কোন ভূমিকা নেই । প্রাচীন বাংলার রাজধানী সােনারগাঁয়ে পানাম সিটির পার্শ্বে বর্তমানে চৈতি নীট কম্পোজিট লিমিটেড (চৈতি গ্রুপ) পরিবেশ দূর্ষনকারী এবং সরকারী খাল-বিল ও ভূমি দখল করেছে। চৈতি নীট কম্পোজিট লিমিটেড (চৈতি গ্রুপ) অত্যান্ত প্রভাবশালী, স্থানীয় সন্ত্রাসী ও দৃষ্কৃতিকারীদের সাথে নিয়ে তাদের কারখানার ডায়িং এর দৃষিত পানি ও বর্জ্যে মেঘনা নদীর শাখা নদী মারীখালী নদী এবং পঙ্গীরাজ খালে ফেলিতেছে। যার ফলে প্রাচীন বাংলার রাজধানীর পরিবেশ হুমকীর মুখে। সােনারগাঁয়ের সকল শিল্প কারখানা পরিবেশ দূর্ষন সহ সরকারী খাল-বিল, নদী ও ভূমি দখলের বিষয়ে কথা বললে সামাজিক সংগঠন ও ভূক্তভােগীদের ভয় ভীতি, হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। অতএব, সরকার সহ সংশ্লিষ্ট সকলের নিকট আমাদের দাবী সােনারগাঁয়ে সকল শিল্প কারখানার হাত থেকে পরিবেশ দূর্ষন মুক্তসহ সরকারী খাল-বিল, নদী ও ভূমি উদ্ধারের জন্য ব্যবস্থা গ্রহন করা হোক।











