বক্তাবলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন আশঙ্কাজনক

বক্তাবলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ১ জন আশঙ্কাজনক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়নগঞ্জ সদর উপজেলা বক্তাবলী রামনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি ছুরিকাহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারী ) রাত ১১ টায় রামনগর গ্রামের মধ্য পাড়া এ ঘটনা ঘটে। ছুরিকাহত জামাল হোসেন একই গ্রামের মৃত মোঃ আমির হামজার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রাসেল চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাত ১১ টায় রামনগর গ্রামের মধ্য পাড়ায় সুবুর’মার মেলা হয় প্রতিবছরের ন্যায় এবছরও গতকাল রাতে মেলা উপলক্ষে গানের আসর বসানো হয়, গান আরম্ভ হলে ১০/১২ জন নাচানাচি করতে থাকে এক পর্যায়ে বাবু নামের একজনে উপরে এসে পরে যায় । তখন বাবু ধাক্কা দিয়ে সরিয়ে দিলে কে বা কাহারা বাবুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে একপর্যায়ে বাবুর মাথায় প্রতিপক্ষের আঘাতে একটু কেটে যায় তখন বাবুর সাঙ্গ পাঙরা এসে হৈ-হুল্লোড় করতে থাকে। স্থানীয় ফার্মেসিতে বাবু চিকিৎসা নিতে গেলে জামাল নামে এক ব্যাক্তি এসে বাবুকে জিজ্ঞেস করে কিরে তুই আমার ভাতিজাকে মেরেছিস বলতে না বলতেই বাবুর বন্ধুরা গঙানগরের হানিফা, পুলিশ সোর্স রাসেল, আলমগীর, সাদ্দাম তাকে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা ছুড়ি জামালের পেটে ঢুকিয়ে দেয়। এতে মারাত্বক ভাবে আহত হলে সাথে সাথে জামালকে নিয়ে চলে যায় ভিক্টোরিয়া হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডাক্তাররা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে।  বর্তমানে সে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আছে। স্বজনদের কাছে যানা যায় তার এখনো জ্ঞান ফিরেনি, তার অবস্থা আশঙ্কাজনক ।

এব্যাপারে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।