আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলে অগ্নিকান্ড ১০ কোটি টাকার মাল ভষ্মিভূত

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিন স্পিনিং মিলস লিঃ এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। অগ্নিকান্ডে মিলের তুলা, প্রস্তুতকৃত সূতা সহ ১০ কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।
জাহিন স্পিনিং মিলের জেনারেল ম্যানেজার শেখ আব্দুল্লাহ জানান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমনের মালিকাধিন জাহিন স্পিনিং মিলে ২০ জানুয়ারী বুধবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকান্ড শুরু হয়। ঐ সময় মিলে থাকা শ্রমিকদের নিজেদের প্রচেষ্ঠা ও পরে আড়াইহাজার, মাধবদীসহ আশেপাশের ৮টি ফায়ার সার্ভিস টিমের সহযোগিতায় ৩ ঘন্টার প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
তিনি জানান, মিলের ব্লু-রুমের কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সে আগুন সিলিংয়ের ডাস্টের মাধ্যমে টিনসেটের গুদামে চলে যায়। আগুনে মিলে সংরক্ষিত তুলা,উৎপাদিত সূতা,মেশিন সহ মিলের বিপুল অংশ সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে করে তাদের ১০ কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানান।
আড়াইহাজার ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার শাজাহান জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত করে আগুন লাগার মূল কারন ও ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।











