সাইদ খোকনের বিরুদ্ধে মামলা খারিজ

সাইদ খোকনের বিরুদ্ধে মামলা খারিজ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সংস্থাটির সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়।

 

এর মধ্যে মঙ্গলবার (১৯ জানুয়ারি) একটি খারিজ ও অপর আরেকটি মামলা প্রত্যাহার করেছেন আদালত।

 

অপরদিকে বাদী অ্যাডভোকেট মো. সারোয়ার আলম মামলা প্রত্যাহারের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

 

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলা দুইটি দায়ের করা হয়। এক মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।