বক্তাবলী ইউপি ৫নং ওয়ার্ডে প্রার্থী হচ্ছেন আজিজ মীর

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বক্তাবলী ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আব্দুল আজিজ মীর আসন্ন ২০২১ বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচন ৫ নং ওয়ার্ড ( লক্ষিনগর ) গ্রাম থেকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুল আজিজ মীর। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
মোঃ আব্দুল আজিজ মীর জানান, আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন মেম্বার পদপ্রার্থী। আমি আমার ৫ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
তিনি বলেন, আমি নির্বাচিত হলে লক্ষীনগর গ্রামকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও সন্ত্রাস মুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই এবং মুরব্বিদের পাশে থেকে অবহেলিত জনগোষ্ঠীর জন্য সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখতে সর্ব মহলের সমর্থন একান্তভাবে কামনা করছি।











