বক্তাবলীতে স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বক্তাবলীতে স্বেচ্ছাসেবকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: বাংলাদেশ জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা শাখার আগত ১২ জানুয়ারির সম্মেলনকে সফল করার জন্য ইউনিয়ন ব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (৮ জানুয়ারি) বক্তবলী ইউনিয়ন স্বেচ্ছাসবক দলের উদ্যোগে বক্তাবলীর লক্ষীনগর ফকির ভিলাতে এই সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবকদলের নেতা মতিউর রহমান ফকিরের সভাপতিত্বে ও নবি হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জাকির হোসেন রবিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা মৎসজীবি দলের সভাপতি রাসেল প্রধান, বক্তাবলী ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম প্রধান, আতাউর রহমান ফকির, থানা সেচ্ছাসেবক দল নেতা লিটন, শাহিন, মামুন, মৎসজীবি দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আওলাদ ফকির, জাকির মুন্সি, চুন্নু, ইকবাল।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আরিফ, দেওয়ান আহম্মদ, নাজির হোসেন, আনোয়ার হোসেন, আজিজুল হক, সালেহ আহমেদ, জাকির হোসেন সহ প্রমূখ।

 

উপস্থিত নেতৃবৃন্দ তারেক রহমানের হাতকে শক্তিশালী করা ও  আগামী ১২ জানুয়ারির সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।