সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের ১ম মৃত্যু বাষিকী আজ

সাইফউল্লাহ বাদলের ছেলে নয়নের ১ম মৃত্যু বাষিকী আজ

স্টাফ রিপোটার, প্রেসবাংলা২৪.কম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলের বড় ছেলে মোছাব্বির আলম নয়নের ১ম মৃত্যু বাষিকী উপলক্ষে আজ  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (৬ জানুয়ারী) বাদ জোহর কাশিপুর খিলমার্কেটস্থ এম সাইফউল্লাহ বাদলের বাসভবনে নয়নের মৃত্যু বাষিকী পালনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে সকলে দোয়া প্রার্থনা করেন।
নয়নের পারিবারিক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দদের সূত্রে জানা গেছে, নয়ন একজন ভাল মানুষ ছিলো। জীবিত সময়ে হাসিমুখে সবার সাথে কথাবার্তা বলতেন। বাবা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি হওয়ার সুবাধের আওয়ামীলীগের নেতাকর্মীদের দেখলে নয়ন তাদের কাছে ছুটে যেতো। সবাইকে কাকা বলে বুকে জড়িয়ে ধরতো। সবার ভালবাসার পাত্র হওয়া নয়নের মৃত্যুটা কেউ স্বাভাবিক ভাবে মেনে নিতে পারেনি।